করোনা নির্ণয়ে মোংলায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু

মোংলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২১, ২১:৪০আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৪০

করোনা পরীক্ষায় বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এ পদ্ধতিতে নমুনা সংগ্রহের আধ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে ফল। মঙ্গলবার (২০ এপ্রিল) র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে প্রথম ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। প্রথম দিনেই ১০ জনের মধ্যে চার জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত দুই সপ্তাহে এখানে করোনা পজিটিভ হয়েছেন আরও চার জন। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য মোংলা সরকারি হাসপাতালে প্রাথমিকভাবে ২শ’ কিট এসেছে। সপ্তাহের শনি ও মঙ্গলবার করোনা রোগীর নমুনা সংগ্রহের কার্যক্রম চলবে হাসপাতালটিতে।

ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, ‘করোনার প্রথম দফায় ২০২০ সালে মোংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ জন। আর দ্বিতীয় দফায় ২০২১ সালে এখন পর্যন্ত আট জনের পজিটিভ পাওয়া গেছে। তবে করোনার দ্বিতীয় পর্যায়ে জনসাধারণের মাঝে নমুনা পরীক্ষায় বেশি আগ্রহী হতে দেখা গেছে। সেই সঙ্গে টিকা নেওয়ার প্রবণতাও বাড়ছে মানুষের মাঝে। টিকা কার্যক্রম শুরু পর থেকে এ পর্যন্ত মোংলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন আট হাজার ২৫৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন হাজার ৭৪৩ জন।’

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম