ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা: হেফাজত নেতাসহ গ্রেফতার ৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ২২:৫৭আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:৫৭

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে হেফাজতে ইসলাম আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ এবং সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ক্বারি মো. মোজাম্মেল হক রয়েছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল চলাকালে মুফতি ওবায়দুল্লাহ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন দিয়ে পিকেটিং করেন এবং গ্রেফতার ক্বারি মো. মোজাম্মেল হক ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে তাণ্ডবে জড়িত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

মোট ৫৬টি মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ হাজার জনকে আসামি করা হয়। পুলিশ শনিবার রাত পর্যন্ত মোট ৩৭৫ জনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায় বলে অভিযোগ ওঠে। তারা সরকারি-বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী