পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নিষেধাজ্ঞার মধ্যেও পার হচ্ছে দূরপাল্লার গাড়ি

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ১৯:১৩আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৯:১৩

সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখী এবং ঢাকাফেরত যাত্রী ও ছোট গাড়ির চাপ বেড়েছে। দূরপাল্লার গাড়ি চলাচলের ওপর কড়া বিধিনিষেধ থাকলেও রাতের বেলায় কিছু পরিবহন মালিক তাদের বাস চলাচল অব্যাহত রেখেছেন। ওইসব গাড়িতে অর্ধেক যাত্রী বহনের বিপরীতে রীতিমতো গাদাগাদি করে যাত্রী বহনের অভিযোগও রয়েছে। এ নৌরুটে দিনে পাঁচটি ফেরি এবং দিনরাত মিলে ১৫টি ফেরি চলাচল করছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে পাটুরিয়া ঘাটে দেখা গেছে, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের ফেরিতে করে দক্ষিণ বঙ্গ থেকে আসা রোজিনা এন্টারপ্রাইজ ও এইচআর নামের দুটি দূরপাল্লার নৈশকোচ আনলোড হচ্ছে। ওই দুটি পরিবহনে মাত্রাতিরিক্ত যাত্রী দেখা গেছে। এ সময় মোট ছয়টি দূরপাল্লার পরিবহন পারাপার হয়েছে। ফেরিতে দূরপাল্লার পরিবহন পারাপার নিষেধ থাকলেও পাটুরিয়া ও দৌলতদিয়া বুকিং কাউন্টারের কর্মকর্তাদের ম্যানেজ করে এসব গাড়ি ফেরিতে উঠতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নিষেধাজ্ঞার মধ্যেও পার হচ্ছে দূরপাল্লার গাড়ি এ ব্যাপারে আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান কোনও সদুত্তর দিতে পারেনি। তিনি বলেন, ‘দূরপাল্লার পরিবহন চলাচল তো বন্ধ! তবে কীভাবে ফেরি পারাপার হলো বিষয়টি খতিয়ে দেখবো।’ এখন থেকে দূরপাল্লার কোনও বাস বুকিং দেওয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে ফেরির পাশাপাশি ইঞ্জিনচালিত নৌকায় করেও যাত্রীরা পারাপার হচ্ছেন। ফেরির পন্টুনে ওইসব নৌকা ভিড়িয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের