ছাগল খুঁজতে খুঁজতে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ মে ২০২১, ১০:১৩আপডেট : ০১ মে ২০২১, ১০:১৩

 অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ওই নারীকে হস্তান্তর করে বিজিবি। শুক্রবার (৩০ এপ্রিল) উপজেলার বালারহাট বর্ডার আউট পোস্ট (বিওপি) এর আওতাধীন সীমান্ত পিলার ৯৩৫/৪-এস এর নিকট এ ঘটনা ঘটে। বিজিবি ১৫ ব্যাটালিয়নের লালমনিরহাট সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় ওই নাগরিকের নাম ময়না বিবি (৩৫)। তার বাড়ি ভারতের কুচবিহার জেলার সাবেগঞ্জ থানার বাসকোটাল গ্রামে।

বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ীর বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯৩৫/৪-এস এর কাছ দিয়ে ময়না বিবি বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ফুলবাড়ী উপজেলার খলিশকোটালে অনুপ্রবেশ করেন। এসময় বিওপির টহল দল তাকে আটক করে। ময়না বেগমকে জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে তিনি ভারতীয় নাগরিক। ময়না বিবি তার হারিয়ে যাওয়া ছাগল খোঁজার জন্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল বলে বিজিবিকে জানায়। পরে তাকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

বিজিবি আরও জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ময়না বিবিকে তার ছাগলসহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদ লিপি প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের