সেপটিক ট্যাংকে নেমে দুই রাজমিস্ত্রির মৃত্যু

কুষ্টিয়া সংবাদদাতা
০৭ মে ২০২১, ১১:৪৮আপডেট : ০৭ মে ২০২১, ১১:৪৮

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে সাদেক আলী (৪০) ও মানিক হোসেন (৩০) নামের দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।  শুক্রবার (৭ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলায় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের যুগিয়া কদমতলা এলাকার আমিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে যুগিয়া কদমতলা এলাকায় আমিরুল ইসলামের নতুন ভবনের সেপটিক ট্যাংকের কাজ করতে যান রাজমিস্ত্রি মানিক। কিছুক্ষণ পর তার সাড়া শব্দ না পেয়ে সাদিক সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। তিনি ট্যাংক থেকে মানিকের নিথর দেহ ওপরে তুলে আনেন। এসময় সাদিকও মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হন। ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মানিক ও সাদিকের মরদেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, মানিক ও সাদিক সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের