ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা: হেফাজত নেতা কাসেমীর স্বীকারোক্তি

ব্রাহ্মণবাড়িয়া অফিস
০৯ মে ২০২১, ১৯:৪৫আপডেট : ০৯ মে ২০২১, ১৯:৪৫

সদ্য বিলুপ্ত হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহিম কাসেমী ব্রাহ্মণবাড়িয়ায়  সহিংসতায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন। রবিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেনের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের জবানবন্দির বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, আব্দুর রহিম কাসেমী আদালতে বলেছেন, সরকার  উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে হেফাজতের কেন্দ্রীয় কমিটির নির্দেশে তিনি গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তার শিক্ষার্থীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় অংশ নিয়েছিলেন। তার সঙ্গে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসাসহ আশেপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা হামলায় অংশ নেয়। হামলা চলাকালে তিনি ছাড়াও তার সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের সমর্থক ছাত্র-শিক্ষকরা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায়। তাণ্ডবে সম্পৃক্ততার কথা তিনি স্বেচ্ছায় আদালতে স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ৪ মে বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর থেকে পুলিশের একটি বিশেষ টিম মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেফতার করে।

আরও খবর: পদত্যাগ করা হেফাজত নেতা মুফতি আব্দুর রহিম কাসেমী গ্রেফতার

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম