সিএনজির যাত্রী সেজে ছিনতাইয়ের অভিযোগে আটক ৩

নোয়াখালী প্রতিনিধি
১০ মে ২০২১, ২৩:২৮আপডেট : ১০ মে ২০২১, ২৩:২৮

নোয়াখালীর উজ্জলপুর এলাকার নাইস আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (১০ মে) বেলা ১১টায় যাত্রী সেজে ছিনতাই করার সময় জনতা তাদের আটক করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী মো. মোর্শেদ (৪০) বাদী হয়ে সুধারাম মডেল থানায় আটক তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলো– সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মো. সফিক উল্লার ছেলে মো. নজরুল ইসলাম (৪০), মো. নজরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৩০) এবং ধর্মপুর ইউনিয়নের আব্দুল কাইয়ুমের ছেলে হুমায়ুন (২৫)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা ও নগদ ৬২৫ টাকা উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, যুবক মো. মোর্শেদ মাইজদী বড় মসজিদের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে দত্তের হাট বাজারে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠেন। আসামিরা সিএনজিতে আগে থেকেই যাত্রী সেজে উঠে বসে ছিল। ওই যুবকের সঙ্গে তারা প্রথমে কথা বলতে শুরু করে এবং কৌশলে পকেটে হাত দিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। মোর্শেদ টের পেয়ে এক ছিনতাইকারীর হাত ধরে ফেলে। এরপর ছিনতাইকারীরা তার গলায় একটি ছোরা ঠেকিয়ে চলন্ত সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা চালায়। পরে ছিনতাইয়ের শিকার যুবকের শোর-চিৎকারে স্থানীয় এলাকাবাসী সিএনজি থামিয়ে ছিনতাইকারীদের আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, আটককৃত আসামিরা ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম