বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত হচ্ছে ‘ইমাম ভবন’

বরিশাল প্রতিনিধি
১০ মে ২০২১, ২৩:৪৯আপডেট : ১০ মে ২০২১, ২৩:৪৯

বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় নান্দনিক পাঁচতলা বিশিষ্ট ‘মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম ইমাম ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এর আগে ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র বলেন, ‘ইমাম-মুয়াজ্জিনরা সমাজের সন্মানিত মানুষ। তাদের জন্য নগরীর ইমাম ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। চার হাজার স্কয়ার ফিট আয়তনের এই ভবনে একটি হেফজখানা, কনফারেন্স কক্ষ এবং দূর-দূরান্ত থেকে আগত ইমামদের জন্য বিশ্রামাগার থাকছে।’

জানা গেছে, কীর্তনখোলা নদীর তীরবর্তী স্থানে এই ভবনটি হবে বরিশালের অন্যতম নান্দনিক ভবন। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিউটিক্যালস এই ভবন নির্মাণে অর্থ অনুদান দিচ্ছে বলে বক্তব্যে বলেন মেয়র। ভবনটির নামকরন করা হয়েছে মেয়রের মায়ের নামে।

অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব নূরুর রহমান বেগ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন এবং ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বরিশাল ক্লাবে নগরীর সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ইফতার বিতরণ করেন সিটি মেয়র।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি