চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব, সিনিয়র সহ-সভাপতি রুহুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মে ২০২১, ০০:১৮আপডেট : ১২ মে ২০২১, ০০:১৮

পঞ্চমবারের মতো চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। মঙ্গলবার (১১ মে) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নুরুন নেওয়াজ সেলিমের তত্ত্বাবধানে এবং নবনির্বাচিত পরিচালক একেএম আক্তার হোসেনের সভাপতিত্বে চেম্বার প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সর্বসম্মতিক্রমে মাহবুবুল আলম সভাপতি, তরফদার মো. রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি এবং সৈয়দ মোহাম্মদ তানভীর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে চেম্বারের পরিচালকমণ্ডলী নির্বাচনের লক্ষ্যে গত ২১ মার্চ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা গত ৯ মে দুপুর ১টায় শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্ডিনারি ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ছয়টির বিপরীতে ছয় জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে তিনটি পদের বিপরীতে তিন জন এবং ট্রেড গ্রুপে তিনটি পদের বিপরীতে তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নব-নির্বাচিত পরিচালকমণ্ডলী বর্ণিত সভায় আজ সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের