এবারও ঈদ জামাত হবে না গোড়-এ শহীদ ময়দানে

দিনাজপুর প্রতিনিধি
১৩ মে ২০২১, ১৫:৪১আপডেট : ১৩ মে ২০২১, ১৫:৪১

করোনার কারণে গত দুই ঈদে বন্ধ থাকার পর এবারও হচ্ছে না দিনাজপুরের গোড়-এ শহীদ ময়দানে ঈদের জামাত। ৫২ গম্বুজ বিশষ্ট এবং ১৪ একর আয়তনের এই মাঠে একসঙ্গে আট লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়ের সুযোগ রয়েছে। করোনা মহামারির কারণে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের মতো এবারও ঈদগাহ কিংবা খোলা মাঠে ঈদের জামাত পড়া যাবে না। তাই এবারও এই মাঠে ঈদের নামাজ হবে না।

বড় আয়তনের পাশাপাশি মিনারের জন্য গোড়-এ শহীদ ময়দানের খ্যাতি। ময়দানে ২০ ফুট উচ্চতার ৫২ গম্বুজবিশিষ্ট মিনারের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। সব মিনার ও গম্বুজের প্রস্থ ৫১৬ ফুট। এখানকার মেহরাবের উচ্চতা ৫০ ফুট।

দিনাজপুরের গোড়-এ শহীদ ঈদগাহ ময়দান বিশাল এই ময়দানে ঈদের নামাজ না হওয়ার জন্য মুসল্লিরা মর্মাহত হলেও মহান আল্লাহর কাছে তাদের প্রার্থনা, করোনা মহামারির হাত থেকে তিনি রক্ষা করুন পৃথিবীর সবাইকে। ঈদগাহবস্তি এলাকায় আসা আজিজুর রহমান বলেন, ‘গতবারও ঈদের নামাজ পড়তে পারিনি, এবারও পারবো না করোনাভাইরাসের কারণে। আমরা যেখানেই নামাজ পড়ি, মহান আল্লাহর কাছে চাই যে, আগামীবারে যাতে করে এই মাঠে নামাজ আদায় করতে পারি।’

স্থানীয় মুসল্লি আমজাদ হোসেন মণ্ডল, ‘এটি অবশ্যই দুঃখের বিষয়, সারামাস রোজা রেখে এখানে আনন্দের সঙ্গে নামাজ আদায় করতে পারবো না। আল্লাহর কাছে প্রার্থনা আগামীতে এখানে যেন জামাতের সঙ্গে  নামাজ আদায় করতে পারি এবং তিনি যেন বাংলাদেশকে করোনামুক্ত করেন।’

মুসল্লি আব্বাস আলী বলেন, ‘এত বিশাল ঈদগাহ মাঠ শুধু বাংলাদেশেই না, দক্ষিণ এশিয়াতেও নেই। এর আগে কয়েক লাখ মানুষ এখানে একসঙ্গে নামাজ আদায় করেছেন। ’

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মহামারিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ঈদগাহে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম