ভিড় এড়াতে ঈদের পরের দিন গ্রামে ফিরছেন অনেকে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২১, ১৫:০১আপডেট : ১৫ মে ২০২১, ১৫:০১

ঈদের পরের দিন শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী যাত্রীর ভিড় লক্ষ করা গেছে। শনিবার (১৫ মে) সকালে যাত্রীদের মোটামুটি চাপ দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমতে থাকে। একসময় শিমুলিয়া ঘাট এলাকা ফাঁকা হয়ে যায়। ভিড় এড়াতেই এসব যাত্রী ঈদের পরের দিন গ্রামের দিকে ছুটছেন। শিমুলিয়া ঘাটে যাত্রীদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

কয়েকজন যাত্রী বলেন, ‘ঈদে স্বজনদের সঙ্গে দেখা করতে ইচ্ছা করে। কিন্তু, ঈদের আগে প্রচণ্ড ভিড়ের কারণে গ্রামে যেতে পারিনি।’ তাদের মতো অনেক যাত্রী অসুস্থ স্বজনদের দেখতে বাড়ি যাচ্ছেন।

সকালে যাত্রীদের মোটামুটি চাপ দেখা গেছে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ‘ঢাকায় ঈদ করে কিছু মানুষ আজ বাড়িতে যাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদের বাকি ছুটি কাটাতে। এছাড়া আবার এক সপ্তাহ লকডাউন বৃদ্ধি করার কারণে অনেক যাত্রী দক্ষিণাঞ্চল থেকেও আসছেন। তাই সকালের দিকে একটু ভিড় ছিল।’

সকাল থেকে এই নৌরুটে ১৪টি ফেরি চলছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের