ঈদযাত্রায় বাড়তি স্বস্তি

শিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ১৫:১২আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৬:২৫

রাজধানীর অদূরে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে প্রতিদিন তিনটি লঞ্চ চলাচল করবে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান নৌপথে যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সদরঘাটের অতিরিক্ত চাপ কমানো এবং যাত্রীদের ভোগান্তি হ্রাস করতেই এ বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে। 

একইভাবে বরিশাল ও চাঁদপুর থেকেও প্রতিদিন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে তিনটি লঞ্চ এসে পৌঁছাবে।

শিমুলিয়া ঘাটে নতুন চালু হওয়া তিন রুট উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান

মঙ্গলবার (১৭ মার্চ) শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। ঈদযাত্রাকে কেন্দ্র করে নৌপথে গৃহীত প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে তিনি ঘাটটি পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্বোধন করেন নতুন লঞ্চ চলাচলের কার্যক্রম।

নতুন চালু হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে—শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-ষাটনল-মোহনপুর-এখলাসপুর-চাঁদপুর এবং শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-বরিশাল নৌপথ।

প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নৌভ্রমণ নিশ্চিত করতে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় থাকতে হবে।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএএল/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
সর্বশেষ খবর
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার