ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩, ১২:১৪আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২:১৪

ঢাকায় বড় দুই দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানী পাশের জেলা মুন্সীগঞ্জের সড়ক-মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ সদস্যরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উত্তর থানা প্রান্ত, শ্রীনগরের ছনবাড়ী, সিরাজদিখান উপজেলার নিমতলা সড়কে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর ও মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু সড়কের তল্লাশি চৌকিগুলোতে কাজ করছে পুলিশ।

এদিকে, আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে মহাসড়কে গণপরিবহন কিছুটা কম চলাচল করতে দেখা গেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম জানান, পুলিশের নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ পাঁচটি স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সাধারণ মানুষের যেন চলাচলে কোন বেগ পেতে না হয় তাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
জামিনে বেরিয়ে বিএনপি অফিসে হামলার অভিযোগ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে
সর্বশেষ খবর
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার