সিলেট-৩ আসনে লড়বেন ফারজানা সামাদ চৌধুরী

সিলেট প্রতিনিধি
১৫ মে ২০২১, ১৬:০৭আপডেট : ১৫ মে ২০২১, ১৬:০৭

সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী। মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর পর ওই আসনে ফারজানা সামাদ চৌধুরীর নির্বাচন করা না করা নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে। সেই কৌতূহলের অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

সম্প্রতি তিনি ফেঞ্চুগঞ্জের বাসভবনে ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা-বালাগঞ্জের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

এক বিবৃতিতে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ও নির্বাচনি এলাকার মানুষের পাশে থাকতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন প্রত্যাশী।’

অন্যদিকে, মাহমুদ উস সামাদ চৌধুরীর চেয়ারে ফারজানা সামাদ চৌধুরীকে পেয়ে আনন্দিত নেতাকর্মীরা। তারা নিয়মিত ফারজানা সামাদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। ইতোমধ্যে প্রায় ৩০ জন সম্ভাব্য প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচার চালাচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম