শিমুলিয়া ঘাটে যাত্রীর ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২১, ১৩:২৪আপডেট : ১৬ মে ২০২১, ১৩:২৪

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যানবাহনের চাইতে যাত্রীর চাপ বেশি। ১৭টি ফেরি চলাচল করায় ঘাটে যান ও যাত্রী চলাচল স্বাভাবিক আছে। ১৫-২০ মিনিট পরপর ঘাট থেকে কমপক্ষে একটি ফেরি ছেড়ে যাচ্ছে। এতে ঘাটে কোনও যান ফেরির জন্য অপেক্ষায় থাকছে না। রবিবার (১৬ মে) সকাল থেকে ফেরিঘাটের এমন দৃশ্য দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে এই নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। প্রত্যেকটি ফেরিতে বিপুল পরিমাণ যাত্রী এবং যানবাহন পারাপার করা হয়েছে। তবে অন্যান্য নৌযান বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট থেকে কর্মস্থলে ফেরত যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে ফেরিগুলোতে। এদিকে কিছু মানুষ যারা রাজধানীতে ঈদ করেছে কিন্তু বাড়ি যেতে পারেননি, তারাও আজ বাড়িতে যাচ্ছে।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিলাল উদ্দিন বলেন, ‘ঘাট এলাকায় বর্তমানে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে অল্পসংখ্যক যানবাহন। তবে পর্যাপ্ত ফেরি রয়েছে। তাই কোনও যানবাহন কিংবা যাত্রীকে শিমুলিয়া প্রান্তে এসে অপেক্ষায় থাকতে হচ্ছে না। তার বিভিন্নভাবে ভেঙে ভেঙে এলেও নির্বিঘ্নে ফেরি পার হয়ে বাংলাবাজার যেতে পারছে। পাশাপাশি বাংলাবাজার থেকে যারা আসছে তারা গণপরিবহন বন্ধ থাকার কারণে ছোট ছোট যানবাহনে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম