কারাভোগ শেষে দেশে ফিরল ১২ বাংলাদেশি তরুণ-তরুণী

বেনাপোল প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৬, ২১:০৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ২১:১০

বেনাপোল স্থলবন্দর ভারতে দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল ১২ বাংলাদেশি তরুণ-তরুণী। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম  এ তথ্য জানান।

ফেরত আসারা হলো, শাপলা বেগম (২১), হালিমা বেগম-১ (২৩), নয়ন তারা (২০), আকলিমা খাতুন (২৪), সাথী বেগম (২৫), হালিমা বেগম-২ (২২), জেসমিন আক্তার (২২), মোমেনা খাতুন (২৪), আয়শা খাতুন (২৬), ইতি খাতুন (২৩), সাব্বির হাওলাদার (২৫), সাইফুল হাওলাদার (২৪)। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, মৌলভীবাজার, ঝিনাইদহ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দেশে ফেরত আসা এই ১২ বাংলাদেশি দালালের মাধ্যমে ২ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে কাজের জন্য ভারতের বোম্বে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে তারা আটক হয়। সেখান থেকে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। পরে ভারতের আদালত তাদের সাজা দেয়।

তিনি আরও জানান, সেখান থেকে মুম্বায়ের কান্দাবালী রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির পর তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ এর মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন আইনি কার্যক্রম শেষ করে ফেরত আসা ১২ জনকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে যশোর মানবাধিকার সংস্থার কর্মকর্তা তৌফিকুজ্জামান তাদেরকে গ্রহণ করে নিজেদের হেফাজতে রেখে পরে নিজ নিজ অভিভাবকের  হাতে তুলে দেবেন বলে জানান তিনি।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান