পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি
২৬ মে ২০২১, ১৪:২২আপডেট : ২৬ মে ২০২১, ১৪:২২

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বুধবার পটুয়াখালীর পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পটুয়াখালীতে বাতাসের গতিবেগ অনেকটা বৃদ্ধি পেয়েছে। থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইছে। জেলায় বুধবার দুপুর পর্যন্ত ১২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত তিন দফা জোয়ারের পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রবেশ করে প্লাবিত হয়েছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার অন্তত ৩২টি গ্রাম। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানিবন্দি এসব এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার থেকে এখন পর্যন্ত অনেকের চুলা জ্বলেনি। পানিবন্দি এসব মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসন।

/এমএএ/
সম্পর্কিত
ইয়াসের এক মাস‘নদীতে না সাগরে আছি বুঝতে পারি না’
এবার কোমর পানিতে জুমার নামাজ আদায়
ইয়াসে ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম