দামুড়হুদায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৬, ১০:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১০:৪৬

দুর্ঘটনা

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকাল ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর চারদোকান নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দর্শনা ডিলাক্স পরিবহন এর চালক দুলাল (৪২), পূর্বশা পরিবহনের চালক শান্তি (৪৫) ও মেহেরপুরের মুজিবনগরের আরজ আলী (২৮)। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের একটি চেয়ারকোচ জয়রামপুরের চারদোকান নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পূর্বাশা চেয়ারকোচের সঙ্গে মুখোমখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় দর্শনা ডিলাক্স পরিবহনের চালক দুলাল ও পূর্বাশা পরিবহনের চালক শান্তি ঘটনাস্থলেই নিহত হন। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন-মুজিবনগর উপজেলার বাগুয়ানপুর গ্রামের হালিম (৩৯), হানিফা (২৬), হরিরামপুর গ্রামের কাকলী (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভাঙবাড়ীয়া গ্রামের সাবান আলী (৪২),একই গ্রামের মারুফ (২৭), দামুড়হুদার বড়বলদিয়া গ্রামের আসাদুজ্জামান (৪২), বুইচিতলা গ্রামের সুমন (৩৭), জীবননগর উপজেলার শিংনগর গ্রামের বেলী (৩২) ও রাজবাড়ীর হেলাল (৩৬)।

দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী