‘আগাম প্রস্তুতি থাকায় ইয়াসের প্রভাবে বড় ধরনের নদীভাঙন হয়নি’

শরীয়তপুর সংবাদদাতা
২৮ মে ২০২১, ১৭:০৫আপডেট : ২৮ মে ২০২১, ১৭:০৫

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের আগাম প্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশে বড় ধরনের নদীভাঙন হয়নি।’ শুক্রবার শুক্রবার (২৮ মে) সকালে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি এবং ইয়াসের প্রভাবে পদ্মাপাড়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে এ কথা বলেন তিনি।

এ সময় ঘূর্ণিঝড় ইয়াসে দেশের যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন পানিসম্পদ উপমন্ত্রী।

পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পটির আওতায় শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার ৯ দশমিক ৩৫ কিলোমিটার এলাকা রক্ষা করা হচ্ছে। এক হাজার ৪১৭ কোটি টাকা চলমান এই প্রকল্পটি ২০২২ সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চল ফরিদপুরের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, ফরিদপুর সার্তকেলের তত্ত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম, শরীয়তপুর জেলা পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী