শিশু ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
৩০ মে ২০২১, ১১:২৩আপডেট : ৩০ মে ২০২১, ১১:২৩

রাজশাহীর মোহনপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় ওই শিশুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ মে) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মকবুল হোসেন (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পিয়ারপুর বাঁধের ধারে পান বরজে এ ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা বলেন, গত শুক্রবার দুপুর ১টার সময় শিশুটি বাড়ির পশ্চিম পাশে বাঁধের ধারে হাঁস দেখতে যায়। প্রতিবেশী পিয়ারপুর বাঁধের ধার গ্রামের আহসান হোসেনের ছেলে মকবুল হোসেন শিশুটিকে ফুসলিয়ে জনৈক ব্যক্তির পান বরজে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় পান বরজে কেউ ছিল না। বাড়িতে এসে একপর্যায়ে শিশুটি কান্নাকাটি করতে থাকে। বাড়ির লোকজন জিজ্ঞাসা করলে ঘটনাটি খুলে বলে।

শিশুটির মা বলেন, ‘থানায় অভিযোগ করতে চাইলে অভিযুক্ত মকবুল হোসেনের আত্মীয় আনারুল ইসলাম আমাদের নানাভাবে হুমকি প্রদান করতে থাকে। স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় শনিবার সকালে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে আসামি মকবুলকে গ্রেফতার করে।’

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার পরই পুলিশ দ্রুত আসামিকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। শনিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় কেঁদেছিলেন র‌্যাব কর্মকর্তাও, সেই আসামির মৃত্যুদণ্ড
প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, শিক্ষিকার বাবাকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী 
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সর্বশেষ খবর
কম্বোডিয়া থেকে ফিরে আসা নারীর মামলায় পাচারচক্রের হোতা গ্রেফতার
কম্বোডিয়া থেকে ফিরে আসা নারীর মামলায় পাচারচক্রের হোতা গ্রেফতার
১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট
১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট
শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা
অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত