করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা এমপির

হিলি প্রতিনিধি
২৯ জুন ২০২১, ২১:১৭আপডেট : ২৯ জুন ২০২১, ২১:১৭

দিনাজপুর-৬ আসনের (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা) সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক তার নির্বাচনি এলাকার করোনায় আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) বিকালে ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন।

এ সময় জনতার উদ্দেশে শিবলী সাদিক বলেন, ‘গ্রামে গ্রামে জ্বর ও করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে আমার নির্বাচনি এলাকার চারটি উপজেলাতেই ৬০ থেকে ৭০ ভাগ করোনা রোগী শনাক্ত হচ্ছে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ করছি, যে আপনারা দয়া করে টেস্ট করান। ইতোমধ্যে আমি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, সব করোনা রোগীর নাম ও ফোন নম্বর আমার কাছে পাঠানোর জন্য। আমার নির্বাচনি এলাকার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানাচ্ছি, আপনারা দয়া করে প্রত্যেক দিন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের নাম ও মোবাইল ফোন নম্বর আমার হোয়াটস অ্যাপে সেন্ড করবেন। আমি তাদের খোঁজখবর রাখতে চাই। আপনাদের আপনাদের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই, আপনাদের চিকিৎসা কোথায় কীভাবে হবে তার দায়িত্ব আমি নেবো। শুধু আপনারা আমাকে জানান, আপনাদের কার পক্ষে করোনার চিকিৎসা করার সক্ষমতা নেই। আপনারা যারা অসুবিধায় আছেন, কষ্টে আছেন, তারা দয়া করে এই তথ্যটা দেন।’

তিনি সবাইকে করোনা পরীক্ষার আহ্বান জানিয়ে বলেন, ‘পরীক্ষা করতে আসেন, যদি না আসেন তাহলে আমরা আরও বেশি সংক্রমিত হবো। আমরা কিন্তু আস্তে আস্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি। যেটা আমরা করোনার শুরুর দিকে আশঙ্কা করেছিলাম। সাহসিকতার সঙ্গে এই পরিস্থিতিটা আমাদের মোকাবিলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংসদ চলার কারণে আমি ঢাকায় ছিলাম, গতকাল এসেছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে প্রত্যেকটা এলাকায় আরও ব্যাপকভাবে আমার বিচরণ থাকবে। সবাইকে নিজের নিরাপত্তাটুকু নিজেকে বজায় রাখতে হবে। সংক্রমিত হলে কার অ্যান্টিবডি কতটুকু আছে তা আমরা জানি না। কে আমরা করোনা থেকে মুক্ত হবো এটাও জানি না। অন্তত আমাদের বৃদ্ধ বাবা-মার কথা মনে রেখে, তাদের সুস্থতার কথা মনে রেখে নিরাপদে থাকুন।’

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম