করোনা পরীক্ষা বন্ধ শহীদ তাজউদ্দীন মেডিক্যালে

গাজীপুর প্রতিনিধি
২৯ জুন ২০২১, ২৩:৫২আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:৫২

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ভাইরাসের নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। সোমবার থেকে এই হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে না। কোভিড পিসিআর ল্যাবের বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু মেশিন বিকল হয়ে পড়ায় পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাইক্রোবায়োলজি ল্যাবের ইনচার্জ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, কয়েকদিন ধরেই বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু যন্ত্রটিতে সমস্যা দেখা দিচ্ছিল। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়েও বিষয়টি জানানো হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম গত ২৭ জুন হাসপাতালে এসে যন্ত্রটি পরিবর্তনের পরামর্শ দিয়ে প্রতিবেদন দেয় স্বাস্থ্য অধিদফতরে। ২৮ জুন সকালে কাজ করতে গিয়ে যন্ত্রটি বিকল হয়।

তিনি আরও জানান, কেবিনেটের ভেতরে নমুনা রেখে কাজ করতে হয়, যেন ল্যাবে করোনাভাইরাস সংক্রমণ করতে না পারে। ল্যামিনার ফ্লু নষ্ট বা বিকল হলে ল্যাবের বাতাসে ভাইরাস ছড়িয়ে কেবিনেটে থাকা কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হতে পারেন। এ ল্যাবে বিভিন্ন শিফটে ছয় জন চিকিৎসক, সাত জন টেকনিশিয়ান এবং সাত জন কর্মচারী কাজ করেন। ল্যাবটিতে ২৪ ঘণ্টায় ১শ’ ৮৮টি নমুনা পরীক্ষা করা যায়।

সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, গাজীপুরে প্রতিদিন প্রায় ৪শ’র কাছাকাছি নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ল্যাবে পরীক্ষা করা হয়। প্রয়োজনে ঢাকার আইপিএইচ ল্যাব এবং সাভারের বায়োটেকনোলজি ল্যাবেও পাঠানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’