১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 

সিলেট প্রতিনিধি  
০৯ আগস্ট ২০২৬, ০১:৩৬আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:৩৬

সিলেটে নতুন করে একজনের শরীরের করোনাভাইরাস ধরা পড়েছে। বর্তমানে তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেটেড করে রাখা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আর এম) ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, করোনা পজিটিভে আক্রান্ত ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালে তার এনজিওগ্রাম ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করানো হয়। আরএটি-তে তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে শামসুদ্দিন হাসপাতালে একটি কেবিনে আইসোলেট করা হয়। 

এর আগে ২০২৫ সালের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে কোভিড ধরা ধরে। প্রায় ১৪ মাস বিরতির পর ফের সিলেটে একজনের শরীরে কোভিড ধরা পড়লো।  

স্বাস্থ্য বিভাগ জানায়, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে। ১০০ বেডের এই হাসপাতালে শনিবার পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৩৫ জন। এই অবস্থায় কোভিডে আক্রান্ত রোগীদেরও এ হাসপাতালে রোগী ভর্তি করা হয়েছে।  

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম ও কোভিড দুটি সংক্রামক রোগ। এই হাসপাতালে একসঙ্গে দুটি রোগের রোগীদের চিকিৎসা দেওয়া নিয়ে তারা অনেকটাই সন্দিহান।  

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।  

এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিন নামের এক চিকিৎসকের মৃত্যু হয়। তিনিই ছিলেন বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। 

/এসটি/ 
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত