বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ পরিদর্শনে রেলমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ২১:১০আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:১০

বঙ্গবন্ধু সেতুর পাশেই যমুনা নদীর ওপরে ‘বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেল সেতুর’ নির্মাণকাজ পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার (১২ জুলাই) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ স্টেশন ও ডুয়েল গেজ রেল সেতুর চলমান কাজ ঘুরে দেখেন তিনি। গত বছরের ২৯ নভেম্বর ভার্চুয়ালি এ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, জাপানের জাইকার অর্থায়নে ২০২৫ সালের মধ্যে রেল সেতুটির বাস্তবায়ন সম্ভব হবে। এই সেতুর ওপর দিয়ে কমপক্ষে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। সেতুর ওপর দিয়ে দ্রুতগতিতে রেল যোগাযোগ বাস্তবায়িত হলে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে এবং আর্থ-সামাজিক অবস্থার আরও উন্নয়ন ঘটবে। বর্তমানে যমুনা নদীর ওপর যে সেতুটি রয়েছে সেটি সিঙ্গেল লাইনের। এতে ১০ থেকে ১২ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালানো যায় না। ফলে অনেক সময় নষ্ট হয়। ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। নতুন রেল সেতুতে ডাবল লাইন রাখা হয়েছে। একসঙ্গে দুই দিক থেকে ট্রেন চলাচল করতে পারবে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী কামরুল আহসান জানান, মূল সেতুটি দুটি প্যাকেজের আওতায় বানানো হচ্ছে। নির্মাণ ব্যয়ের ৭২ শতাংশ ঋণ সহায়তা দিচ্ছে জাপান (জাইকা)। সেতুটির পূর্ব অংশ নির্মাণ করবে ওবায়শি করপোরেশন, টিওএ করপোরেশন এবং জেএফই। এই অংশের জন্য ব্যয় হবে ছয় হাজার ৮০১ কোটি টাকা। অন্যদিকে আইএইচআই এবং এসএমসিসির যৌথ উদ্যোগে নির্মিত হবে পশ্চিম অংশ। এই অংশে ব্যয় হবে ৬ হাজার ১৪৮ কোটি টাকা।

এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান– সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান ও সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)। এছাড়া এ সময় প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি