শান্তির প্রস্তাব নিয়ে প্রতিপক্ষের বাড়িতে কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১৫:২৮আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৫:৩৮

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা প্রতিপক্ষ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে (সাবেক এমপি আবু নাছের চৌধুরী বাড়ি) গিয়ে শান্তির প্রস্তাব দিয়েছেন। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি সেখানে যান।  

আজম পাশা চৌধুরী রুমেলের ছোট ভাই জেলা পরিষদের সদস্য আক্রাম উদ্দিন সবুজ চৌধুরী বলেন, ‘ঈদ উপলক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে আমাদের বাড়িতে আসেন। এ সময় তিনি কোম্পানীগঞ্জের দীর্ঘ সাত মাসের রাজনৈতিক সহিংসতা বন্ধ করে শান্তি স্থাপনের প্রশ্নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।’

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘জেলা পরিষদের সদস্য আক্রাম উদ্দিন সবুজের বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছি। সেখানে উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, জেলা পরিষদের সদস্য আক্রাম উদ্দিন সবুজসহ উপস্থিত সবাইকে কোম্পানীগঞ্জে শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছি।’

শান্তির প্রস্তাব নিয়ে প্রতিপক্ষের বাড়িতে কাদের মির্জা তবে আজম পাশা চৌধুরী রুমেল বলেন, ‘আগামী মঙ্গলবার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার কথা বলেছেন। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টায় তিনি আকস্মিকভাবে আমাদের বাড়িতে আসেন। এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভেদাভেদ ভুলে কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।’

তিনি আরও বলেন, ‘মেয়র তার কয়েকজন অনুসারী নিয়ে বাড়িতে এসেছেন। আমরা সামাজিক সৌজন্যতা দেখিয়েছি। কিন্তু আমাদের অনুসারীদের ছেড়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। তবে এলাকার শান্তির প্রশ্নে আমাদের অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে আমাদের অনুসারী কেউ ভুল বুঝবেন না।’

আজম পাশা চৌধুরী রুমেলের সঙ্গে মোলাকাত করছেন আবদুল কাদের মির্জা উল্লেখ্য, গত ১৫ জুলাই বিকাল ৫টায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এ সময় গুলি করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে পিটিয়ে ও কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ করা হয়। এতে তিন জন গুলিবিদ্ধসহ ছয় জন আহত হন।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী