পদ্মা সেতুর সেই পিলার পরিদর্শনে মন্ত্রণালয়ের টিম

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১৬:০৮আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৬:৩৩

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শুক্রবার রো রো ফেরি শাহ্‍ জালালের ধাক্কার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছে। রবিবার সকাল ১০টায় রো রো ফেরি শাহ্ পরানে চড়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ওই মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও বিআইডব্লিউটিসির পরিচালক (অর্থ) শাহীনুর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী, এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান ও পদ্মা সেতু বিভাগের সংশ্লিষ্টরা।

এদিকে, পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া ফেরির চালক আব্দুর রহমানকে আটকের একটি খবর ছড়িয়ে পড়ে। যদিও মাদারীপুরের শিবচর থানা পুলিশ তাকে আটকের খবর অস্বীকার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করেনি বা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে থানাতেও ডাকা হয়নি। বাংলাবাজার ঘাটেই ফেরিচালক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম