ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আটক

টেকনাফ প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১৯:৪২আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৯:৪২

কক্সবাজারের টেকনাফে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে অবশেষে সেই কথিত প্রেমিক মাদ্রাসাশিক্ষক নুরুল মোস্তফাকে আটক করেছে র‍্যাব। বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার টেকনাফ র‍্যাব-১৫ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আটক নুরুল মোস্তফা টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলী আকবরপাড়া এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

র‍্যাব ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণে অভিযুক্ত নুরুল মোস্তফা অনেকদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদে র‍্যাব টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার রাইস মিলে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

টেকনাফ র‍্যাব-১৫ ক্যাম্পের ইনচার্জ জানান, নুরুল মোস্তফার বিরুদ্ধে এক দিনমজুরের মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে তিন বছর ধর্ষণ এবং পরে বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে র‍্যাব-১৫ বরাবর অভিযোগ দায়ের করেন। ধর্ষণের অভিযোগে অবশেষে সেই কথিত প্রেমিক নুরুল মোস্তফাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ভুক্তভোগী মেয়েটি স্ত্রীর স্বীকৃতি পেতে গত সাত দিন ধরে অভিযুক্ত শিক্ষকের বাসার সামনে অনশন করছেন। তবে বিষয়টি ধামাচাপা দিতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছিলেন মাদ্রাসার শিক্ষক ও তার পরিবার। গত ৩ আগস্ট থেকে অনশনে থাকা অবস্থায় মেয়েটিকে ব্যাপক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া যায়। এদিকে, দফায় দফায় সালিশ করলেও অভিযুক্ত পক্ষ প্রভাবশালী হওয়ায় কোনও সুরাহা হয়নি। অবশেষে তাকে আটক করায় র‍্যাবকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা ও মেয়ের পরিবার।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন