আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল 

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৫, ০৬:০২আপডেট : ২১ মে ২০২৫, ০৬:০২

সংশোধিত সূচি অনুযায়ী ৩ জুন আইপিএলের ফাইনাল হবে আহমেদাবাদে। পরিবর্তিত হয়েছে প্লে-অফের ভেন্যুও।

ভারত-পাকিস্তান সংঘাতে সপ্তাহখানেকের মতো বন্ধ ছিল আইপিএল। ৯ মে বন্ধ হওয়ার পর সেটা পুনরায় মাঠে গড়ায় ১৭ মে। 

আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই মাঠেই ১ জুন হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার এবং ৩০ মে এলিমিনেটর হবে পাঞ্জাব কিংসের মাঠ মুল্লানপুরের নতুন পিসিএ স্টেডিয়ামে।

শুরুতে প্লে-অফ হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়। কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলের প্রতিকূল আবহাওয়ার কথা ভেবে ভেন্যু পাল্টানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠের শেষ ম্যাচটিও লখনউতে সরিয়ে নেওয়া হয়েছে। ওই ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই মাঠেই লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু।  

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি