সুন্দরবন থেকে ৪০০০ ফুট ফাঁদসহ চার হরিণ শিকারি আটক

মোংলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২১, ২০:৫৫আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:৫৫

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ফুট ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করেছেন বনপ্রহরীরা। রবিবার ভোর রাতে এ অভিযান চালানো হয় বলে জানান বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান।

এ সময় শিকারিদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুই বোতল কীটনাশক ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো– বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের পান্না হাওলাদারের ছেলে জুলহাস (২৩), হাবিব হাওলাদারের ছেলে রিমন (১৯), জব্বার হাওলাদারের ছেলে জুয়েল (২৫) এবং বাদুরতলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে সোহাগ (২৪)।

বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনপ্রহরীরা শিকারিদের আটক করতে শুকপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় শিকারিরা বনপ্রহরীদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে দুই বোতল কীটনাশক ও দুটি ছুরি উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে রবিবার বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে একই দিন বিকাল ৩টায় শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকা থেকে কীটনাশক দিয়ে শিকার করা দুই কেজি চিংড়ি মাছসহ এক জেলেকে আটক করেন বনপ্রহরীরা। আটক জেলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল হাকিম বাহালীর ছেলে জাহাঙ্গীর (২৫)। তাকেও মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে