‘বাংলাদেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন কখনও পূরণ হবে না’

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৮:২৮আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৮:২৮

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে এক মানববন্ধনে বক্তারা বলেছেন, ‘সম্প্রতি আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল দেখে অনেক পুলোকিত হচ্ছেন। তারা আবারও বাংলাদেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখছেন। তাদের বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতকর্মী থাকতে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না।’

২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরাসহ দেশব্যাপী ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শহীদ আলাউদ্দীন চত্বর নিউ মার্কেটে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি এ কে ফজলুল হক।

তারা আরও বলেন, ‘জামায়াত বিএনপি ক্ষমতায় থাকলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। মানুষকে বোমা, গ্রেনেড মেরে ফেলা হয়। তারাই ধারাবাহিকতায় ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জামায়াত বিএনপি সরকারের প্রশ্রয়ে সাতক্ষীরাসহ দেশব্যাপী ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা করা হয়। অনেক মামলার আজও বিচার হয়নি। আগস্ট মাস আসলেই জামাত-বিএনপি জঙ্গিচক্র মাথাচাড়া দিয়ে ওঠে। সে সময় তারা বাংলাদেশকে আফগান বানাতে চেয়েছিল। তারা স্লোগান দিয়েছিল, “‌আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান”।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনির পরিচালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ,  ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেনসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী