স্প্লিন্টারের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন মাহবুবা পারভিন

নাদিম হোসেন, সাভার
২১ আগস্ট ২০২১, ০৯:৩৮আপডেট : ২১ আগস্ট ২০২১, ১০:৩০

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের গ্রেনেড হামলার শিকার হয়ে আইভির পাশে যে তিনজন নারী রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তাদেরই একজন সাভারের মাহবুবা পারভিন। সেদিনের সেই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেও এখনও শরীরের ভেতরে রয়েছে ১৮শ’ স্প্লিন্টার। সেগুলো সারাক্ষণ যন্ত্রণা দিচ্ছে। ১৭ বছর ধরে স্প্লিন্টারের সঙ্গে যুদ্ধ করেই বেঁচে আছেন তিনি।

হামলার পর স্থানীয় নেতাকর্মীরা তার খোঁজ খবর নিলেও এখন আর খবর রাখে না কেউ। প্রতিনিয়ত শারীরিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন অথচ দলীয় কোনও অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয় না।

মাহবুবা পারভিন জানান, সেদিন গ্রেনেডের হামলায় তিনি বেঁচে আছে না মৃত কেউ বুঝতেই পারেননি। তাকে মৃত মনে করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মর্গের লাশঘরে ফেলে রাখা হয় তাকে। টানা ছয় ঘণ্টা লাশ ঘরে পড়ে থাকার পর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আশিষ কুমার মজুমদার লাশ শনাক্ত করতে গিয়ে মাহবুবা পারভিনকে জীবিত দেখতে পান। এর ৭২ ঘণ্টা পর তার জ্ঞান ফিরে এলে শেখ হাসিনা তার ভালো চিকিৎসার জন্য ভারতের হাসপাতালে পাঠান। সেখান থেকে দেশে ফিরে কিছুটা সুস্থ হলেও প্রায় ১৮শ’ স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন তিনি। এর মধ্যে মাত্র তিনটি স্প্লিন্টার বের করা হয়েছে।

২১ আগস্ট এলেই এর ভয়াবহ স্মৃতি মনে পড়লে এখনও আঁতকে ওঠেন তিনি। সেই স্মৃতি আজো তাকে তাড়া করে বেড়ায়। কান্নায় চোখ-মুখ ভিজে যায় তার। ওই দৃশ্য মনে করলে ভয়ে তার দেহ অবশ হয়ে যায়।

মাহবুবা পারভিন আরও জানান, ব্যয়বহুল এই চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হবে। ১৭ বছর ধরে গ্রেনেডের স্প্লিন্টার দেহের মধ্যে নিয়ে মানসিক কষ্টে দিন কাটচ্ছে তার। শরীরে বিদ্ধ স্প্লিন্টার সারাক্ষণ যন্ত্রণা দিচ্ছে। প্রধানমন্ত্রীর সহায়তার কারণে সন্তানদের মুখ দেখতে পেয়েছেন তিনি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম