ময়মনসিংহে মাওলানা সাদ ও জোবায়েরপন্থীরা মুখোমুখি

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৭:২১আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:৩১

ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে মসজিদে অবস্থান করা নিয়ে তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের অনুসারীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। এ নিয়ে তাদের অনুসারীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার কাজিয়াকান্দা মসজিদ থেকে সাদপন্থী ১৫-২০ জনের একটি দল সোমবার সকাল ১০টায় ফুলপুর বাসস্ট্যান্ড মসজিদে আসেন। খবর পেয়ে জোবায়েরপন্থীরা এসে সাদপন্থীদের বাধা দেন এবং চলে যাওয়ার জন্য বলেন। 

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জোহর নামাজের পর সাদপন্থী মুরুব্বি সারোয়ার হোসেন, সাফায়েত হোসেন ও জোবায়েরপন্থী মুরুব্বি নুরুল হক, জাকির হোসেনকে নিয়ে বৈঠকে বসে সমস্যার সমাধান করা হয়। 

সাদপন্থী তাবলিগ জামাতের মুসল্লিরা রোজা রাখায় ইফতার ও মাগরিবের নামাজ শেষে বাসস্ট্যান্ড মসজিদ ছেড়ে চলে যাবেন এই শর্তে উভয়ের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে বলেও জানান ওসি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলা, প্রশাসনিক ভবনে অবরুদ্ধ শিক্ষকরা
আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা
ইজতেমায় হামলার হুমকির অভিযোগে যুবক আটক, যৌতুকবিহীন ৯ বিয়ে
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম