আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

গাজীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৯ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩২

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। এর মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১টা ০৭ মিনিটের দিকে। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

আখেরি মোনাজাতে অংশ নেওয়ার উদ্দেশে ভোর থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে ছুটে যান। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হেঁটেও রওনা হতে দেখা গেছে অনেককে। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ইহকাল, পরকালের নাজাত এবং দীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এ ছাড়া সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।

সাদ অনুসারী তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘ফজরের পরের বয়ান করেন মাওলানা মোরসালিন (দিল্লি নিজামউদ্দিন)। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। এরপর সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান শুরু হয়। হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।’

নিজামুদ্দিন মারকাজের অনুসারী মুরুব্বি ও মুসল্লিদের দাবি, সকল ভেদাভেদ ভুলে সবার সঙ্গে ঐক্যবদ্ধ ইজতেমা আয়োজন ও আগামী পর্বে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণ নিশ্চিত করা হোক।

মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য রেলওয়ে বিভাগের পক্ষ থেকে ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। টঙ্গী স্টেশনে ৫টি বিশেষ ট্রেন ছাড়া সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়। ইজতেমার পার্শ্ববর্তী মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং মুসল্লিদের নিরাপদে ফিরতিযাত্রা নিশ্চিত করতে মোতায়েন রাখা হয় অতিরিক্ত ট্রাফিক পুলিশ।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার (সাদপন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া জোবায়েরপন্থিদের প্রথম পর্বের দুই ধাপের বিশ্ব ইজতেমা শেষ হয় ৫ ফেব্রুয়ারি।

/কেএইচটি/
সম্পর্কিত
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানালো হেফাজত
সর্বশেষ খবর
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত