বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ২৩:২৭আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২৩:২৭

কুমিল্লার মুরাদনগরে জমিতে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক জীবন সরকারের (৬০) মুত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কর্মদিবসে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-১-এর কোম্পানীগঞ্জ  জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ।

পল্লী বিদ্যুৎ হেডকোয়ার্টারের এজিএম (অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. ফয়সাল চৌধুরীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন– এজিএম ( প্রশাসন) মো. রাহাত ও পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর প্রহ্লাদ চন্দ্র কর্মকার।

এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান।

এদিকে, আজ (বুধবার) সকাল ১০টায় জানাজা শেষে কৃষক জীবন মিয়ার লাশ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জমিতে ধান কাটতে গিয়ে গুঞ্জর গ্রামের কৃষক জীবন সরকার জমির ওপর ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম