এক ঘণ্টার বৃষ্টিতেই ডুবলো ময়মনসিংহ মহানগরী

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৯:২৭আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:২৭

এক ঘণ্টার মুষলধারে ভারি বৃষ্টিতে ময়মনসিংহ মহানগরীর সড়ক, অলিগলি, হাট-বাজারসহ বাসাবাড়ি ডুবে গেছে। বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এক ঘণ্টা ধরে একটানা ভারী বৃষ্টি হয়েছে এই নগরীতে। এতে বেশির ভাগ এলাকার অলিগলি সড়ক ডুবে বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি।

ময়মনসিংহ মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া কপিক্ষেত এলাকার বাসিন্দা মিলন জানান, এক ঘণ্টার ভারী বৃষ্টিতে বাসার সামনের সড়ক ডুবে গিয়ে বসতঘরে পানি উঠে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে পরিবারের সদস্যদের। এই এলাকার অধিকাংশ বাড়িতে পানি উঠে গেছে জানান মিলন।

এক ঘণ্টার বৃষ্টিতেই ডুবলো ময়মনসিংহ মহানগরী একই এলাকার গৃহবধূ কমলা জানান, ভারী বৃষ্টি হলে ঘরে পানি উঠে যায়। সরু ড্রেনের কারণে পানি দ্রুত বের না হওয়ায় এলাকাবাসীকে বর্ষাকালের দুই-তিন মাস এই দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে সিটি করপোরেশনের কোনও উদ্যোগ নেই জানান তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ খাল খননের উদ্যোগ নেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্ষার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ