তিন দিনেও খালাস হয়নি আমদানি করা চাল

হিলি প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১৩:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৪:৩৩

বেশ কিছুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। তবে কাস্টমসের সার্ভার সমস্যা ও শুল্কায়ন জটিলতার কারণে আমদানি করা চাল বন্দর থেকে খালাস নিতে পারছেন না আমদানিকারকরা। তিন মাস ২৩ দিন বন্ধের পর গত ২৪ আগস্ট মঙ্গলবার এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। ২৫ আগস্ট ও ২৬ আগস্ট তিন দিনে আটটি ট্রাকে ২৬৩ টন চাল আমদানি করা হয়। শনিবার দুপুর পর্যন্ত বন্দর থেকে চালগুলো খালাস নিতে পারেননি আমদানিকারকরা। 

এদিকে বাড়তি সময় লাগায় বিপাকে পড়েছেন পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকরা। এ জন্য অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে আমদানিকারকদের।

বন্দর থেকে চাল খালাসের জন্য আমদানিকারক মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট আমিরুল ইসলাম বলেন, ‘চালের আমদানি শুল্ক কমানো হয়েছে। কিন্তু কাস্টমসের সার্ভারে শুল্ক যতটুকু কম হওয়ার কথা তার চেয়ে বেশি দেখাচ্ছে। এ কারণে মঙ্গলবার বন্দর দিয়ে চাল আমদানি হলেও পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমসের সার্ভার ঠিক হয়েছে কিন্তু রাত হয়ে যাওয়ায় সেদিন বিল অব এন্ট্রি সাবমিট করা সম্ভব হয়নি। এ কারণে চাল খালাস নেওয়া সম্ভব হয়নি। শুক্রবার তো বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। আজ (শনিবার) দুপুরে বিল অব এন্ট্রি সাবমিট করলাম দেখি কী হয়। তবে এখনও কী মূল্যে তারা চাল শুল্কায়ন করবে সেটি ঠিক হয়নি।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘গত ২৪ আগস্ট বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এর পরে আরও দু দিন বন্দর দিয়ে চাল আমদানি হয়েছে, কিন্তু এসব চাল এখনও বন্দরে হল্টেজ অবস্থায় রয়েছে। বন্দরে আটটি ট্রাকে ৩৬৩ টন চাল আটকে রয়েছে, এখনও খালাস নেননি আমদানিকারকরা।’

/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের