ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

হিলি প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৬:১৬আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬:১৬

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক কিশোরকে ছয় ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের রেল স্টেশনের পাশের এলাকা দিয়ে ওই কিশোরকে ফেরত দেয় বিএসএফ। দেশে ফেরা কিশোর হবিগঞ্জ জেলা সদরের এলাকার বাসিন্দা। এর আগে সেখানে বিজিবি ও বিএসএফের মাঝে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ জুন) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি বলেন, গতকাল মঙ্গলবার বিকালের দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ৫নং সাবপিলার এলাকা দিয়ে এক কিশোর অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফের একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে। পরে আটক কিশোরকে ফেরত প্রদানের জন্য বিজিবিকে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ। সেই সঙ্গে ওই কিশোরের নাম-ঠিকানা আমাদেরকে অবগত জানান। পরে তার নাগরিকত্ব স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের মাধ্যমে বিজিবি নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, মঙ্গলবার ৯টা ৫৫ মিনিটে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার সংলগ্ন এলাকায় দুই বাহিনীর মাঝে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ওই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে ওই কিশোরের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। গত ১৫ জুন ওই কিশোর সিলেটের জাফলং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল বলে জানিয়েছে ওই কিশোর।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল দৌলা আটক কিশোরকে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের