সিলেটে করোনায় আরও ৬ মৃত্যু

সিলেট প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১৭:৩৭আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৭:৩৭

সিলেটে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১২৭ জন। শনিবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

মৃত ছয় জনের মধ্যে তিন জন সিলেট জেলার বাসিন্দা এবং অপর তিন জন সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৬২ জন, সুনামগঞ্জের ১০, হবিগঞ্জের ১৫ ও মৌলভীবাজারের ৩৬ জন রয়েছেন। এ ছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৩শ’ ৫১ জন। এর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ৮শ’ ৫১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২শ’ ৮১ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৬শ’ ৮০ জন। আর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৪শ’ ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে, সিলেটে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৪৩ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৭৬০ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭০ জন এবং সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৯৫ জন রয়েছেন।

অপরদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩১৬ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন।

 

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম