আগে যেতে চেয়ে রেললাইনে আটকা পড়েন চালক-হেলপার

মাসুদ আলম, কুমিল্লা
২৯ আগস্ট ২০২১, ২২:০৮আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২২:০৮

কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে পিকআপভ্যানের চালক ও হেলপারের ভুলের কারণে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। লেভেল ক্রসিংয়ের বেরিয়ার উঠিয়ে পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে পিকআপ। গাড়িতে অতিরিক্ত সবজিবোঝাই ছিল। পরে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়া পিকআপকে ধাক্কা দেয়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ও সিলেট রেল যোগাযোগ। প্রায় সাত ঘণ্টা পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। সকাল ৯টা ১৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশন অতিক্রম করলে গেটকিপার লেভেল ক্রসিংয়ে বেরিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সড়কের পূর্ব পাশের বেরিয়ার ফেলে গেটকিপার পশ্চিম পাশের বেরিয়ার ফেলতে যান। এরই ফাঁকে আগেভাগে যেতে পিকআপের হেলপার বেরিয়ার উঠিয়ে দিলে অতিরিক্ত সবজিবোঝাই গাড়ি নিয়ে চালক রেললাইনের মাঝে আটকা পড়েন। 

লেভেল ক্রসিংয়ের বেরিয়ার উঠিয়ে পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে পিকআপ

পরে বিকল হয়ে পড়া পিকআপকে দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় মহানগর এক্সপ্রেস। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা ও সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। শনিবার রাত ২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইন স্বাভাবিক করা হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়। 

তিনি আরও বলেন, এই ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ হলে দুর্ঘটনায় কার অবহেলা ছিল তা জানা যাবে।

/এএম/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের