ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ২০:০১ আপডেট : ২৭ জুন ২০২৫, ২০:০১

গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর (হালুকাইদ) এবং সাতখামাইর এলাকায় তাদের মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুজন হলেন– গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে জয়নাল আবেদিন (৬০) এবং অজ্ঞাত এক বৃদ্ধা (৬০)। তাদের মধ্যে জয়নাল আবেদিন পেশায় সাইকেল মেকানিক।

এসআই নাদিরুজ্জামান বলেন, ‘দুটি ঘটনাই পৃথক সময়ে এবং পৃথক স্থানের। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইজ্জতপুর (হালুকাইদ) গ্রামে ট্রেনে কাটা পড়ে জয়নাল আবেদিন এবং সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেল ক্রসিং এলাকায় জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়।

‘মৃতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত নারীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।’

/এমএএ/
সম্পর্কিত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন