রেল লাইনে পাটের বস্তা ফেলে ট্রেন পার

পাবনা প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ১৭:২৭আপডেট : ২৪ জুন ২০২৫, ১৭:২৭

পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ায় সেই অংশে পাটের বস্তা ফেলে ঝুঁকিপূর্ণভাবে ট্রেন পার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ভাঙ্গুড়া রেল স্টেশনের পাশেই এই ক্ষতিগ্রস্ত অংশটি রেল কর্তৃপক্ষের নজরে আসে। এতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে অস্থায়ীভাবে কিছুটা মেরামত করে পাটের বস্তা বেঁধে ঝুঁকি নিয়ে ট্রেনটি পার করানো হয়।

জানা গেছে, গত কয়েক মাস ধরে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া স্টেশনের পশ্চিম পাশে প্রায় ৫০০ ফুট রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। এই কাজ চলার সময় লাইনের একাংশ ভেঙে দেবে যায়। রেললাইনের নিচে মাটি সরে তৈরি হয় ফাঁকা জায়গা, যা ট্রেন চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।

মঙ্গলবার সকালেই রেলকর্মীরা বিষয়টি নজরে আনেন এবং তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে রেল লাইনে পাটের বস্তা বেঁধে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি পার করা হয়। এ সময় অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

রেল লাইনের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় এতটা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করানোয় প্রশ্ন উঠেছে রেল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে। সামান্য সময় সাশ্রয়ের জন্য এত বড় একটি আন্তঃনগর ট্রেনকে এমন ভঙ্গুর লাইনে পার করানো ছিল বড় ধরনের দুর্ঘটনার ইঙ্গিত।

ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনের ইনচার্জ শফিউল আলম বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু সময় ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা মেরামত করে ট্রেন পার করা হয়। বর্তমানে স্থায়ী মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তবে স্থানীয়রা বলছেন, ক্ষতিগ্রস্ত লাইনে পাটের বস্তা ফেলে ট্রেন পার করানোর সিদ্ধান্ত ছিল অত্যন্ত অদূরদর্শী এবং প্রাণঘাতী ঝুঁকি বহনকারী। এমন ঘটনা ভবিষ্যতে বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে যার দায় এড়ানোর সুযোগ থাকবে না।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের