বগুড়ায় পানিবন্দি হয়ে দুর্ভোগে ৬৫ হাজার মানুষ

বগুড়া প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

বগুড়ায় উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যার পানি নদীর তীরবর্তী চরাঞ্চলে প্রবেশ করায় সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলায় অন্তত ৬৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী ওই তিন উপজেলার ১৪ ইউনিয়নের ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে ১৬ হাজার ৩২০ পরিবারের ৬৫ হাজার ৩৮০ মানুষকে। ৩৪৭ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। দুর্গত এলাকায় ১৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, কাজলা, কর্ণিবাড়ি, বোহাইল, হাটশেরপুর, চন্দনবাইশা, কামালপুর, কুতুবপুর ও সদর ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধির কারণে কামালপুর ইউনিয়নের রৌহদহ থেকে ইছামারা পর্যন্ত প্রায় এক কিলোমিটার মাটির বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন মাটিভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার নয়টি ইউনিয়নের ১২ হাজার ৭০০ পরিবারের ৫০ হাজার ৮০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় ৭০ মেট্রিক চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতা করছেন।

/এমএএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম