৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দেখলো আমিরাত, মরু শহর দুবাইয়ে বন্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৬:৩৭

সংযুক্ত আরব আমিরাতে গত দুইদিনে টানা বৃষ্টিপাত হয়েছে, যা দেশটির ৭৫ বছরের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। সোমবার (১৫ এপ্রিল) রাতে বৃষ্টি শুরু হয়ে ঝরেছিলো মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট ১৪২ মিলিমিটার (৫.৫ ইঞ্চি) এর বেশি বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যায় ভেসে গেছে মরুভূমির শহর দুবাই। বজ্রপাত ছুঁয়েছে বুর্জ খলিফার চূড়া। সেখানে সাধারণত গড়ে দেড় বছরে এই সমপরিমাণ বৃষ্টি হয়ে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর  জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে আমিরাতের প্রধান মহাসড়কগুলো প্লাবিত হয়েছে। বন্ধ রাখা ছিল শিক্ষা-প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অবস্থা বুধবার পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে বহাল থাকবে কর্মীদের জন্য হোম অফিসের মেয়াদ।

আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের ব্যস্ততম বন্দর হিসেবে পরিচিত দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর। অতিবৃষ্টির কারণে পানি জমে বিমান বন্দরটির ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বৃষ্টির কারনে মঙ্গলবার কিছু আগত ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে দিতে বাধ্য হয়েছে এটি। প্রতি বছর গড়ে সেখানে ৯৪.৭ মিলিমিটার বা ৩.৩৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়।

আমিরাতের অভ্যন্তরীণ কিছু এলাকাতেও মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৮০ মিলিমিটার (৩.২ ইঞ্চি) বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ওই সব এলাকায় সাধারণত বছরে গড়ে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে।

বন্যার কবলে পড়েছে ফ্ল্যাগশিপ শপিং সেন্টার দুবাই মল এবং মল অব এমিরেটসও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে বানের জলে একটি দুবাই মেট্রো স্টেশনের নিচের অংশ গভীর পানিতে ডুবে যেতে দেখা গেছে।

এছাড়া, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চূড়ায় বজ্রপাত স্পর্শ করতেও দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, বৃষ্টিজনিত দুর্ঘটনায় দেশটির রাস আল-খাইমাতে অন্তত একজন নিহত হয়েছে। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি তার গাড়িতে আটকা পড়ে স্রোতে ভেসে যান।

এক্সে করা একটি পোস্টে ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি ‘বাসিন্দাদের সব ধরনের সতর্কতা অবলম্বন করার এবং বন্যা ও জলাবদ্ধ এলাকা থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ করেছে।’

অস্বাভাবিক এই বৃষ্টিপাতকে জলবায়ু সংক্রান্ত একটি ‘ব্যতিক্রমী’ ঘটনা বলে জানিয়েছে এক্স সংযুক্ত আরব আমিরাতের সরকারি মিডিয়া অফিস। এক্সে করা একটি পোস্টে দেশটিতে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে তারা।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী