সেই বিতর্কিত সমাজসেবা কর্মকর্তাকে বদলি

পাবনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬

সরকারের সামাজিক নিরাপত্তা ভাতার কার্ড বিতরণে দুর্নীতে অভিযুক্ত পাবনার বেড়া উপজেলার বিতর্কিত সমাজসেবা কর্মকর্তা মোতালেব সরকারকে বদলি করা হয়েছে। রবিবার সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, মোতালেব সরকারকে নাটোর জেলার লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার স্থলাভিষিক্ত করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মোতালেব সরকারকে রফিকুল ইসলামের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিতে বলা হয়েছে। অন্যথায় ২৯ সেপ্টেম্বর তিনি সরাসরি অব্যাহতিপ্রাপ্ত হবেন।

এর আগে, বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি সামাজিক নিরাপত্তা (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তাদের) ভাতার কার্ড বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ অভিযোগ ওঠে। এ অভিযোগে তার বদলি চেয়ে সমাজসেবা অধিদফতরে লিখিত আবেদন করেন উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান।

লিখিত অভিযোগে তারা বলেন, সরকারের দেওয়া বিভিন্ন ভাতার জন্য উপজেলা সমাজসেবা অফিসে মোবাইল ফোন নম্বর, ছবিসহ ভোটার আইডি কার্ড জমা দেওয়া হতো ইউনিয়ন পরিষদ থেকে। কিন্তু সমাজসেবা কর্মকর্তা মোতালেব সরকার ওই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের অবগত না করে টাকার বিনিময়ে নিজের ইচ্ছেমতো তালিকা তৈরি করে ভাতার বই বিতরণ করতেন। পুরনো ভাতাভোগীদের বই ওয়েব সাইটে তালিকাভুক্তির সময় মাঠকর্মীরা তাতে গোপনে নিজেদের আত্মীয়-স্বজনের ফোন নম্বর বসিয়ে টাকা আত্মসাৎ করেছেন বলেও প্রমাণ মিলেছে। এমনকি ক্ষমতার অপব্যবহার করে ওয়েবসাইটে তালিকাভুক্ত পুরনো ভাতার বই অনলাইন তালিকা থেকে বাতিল করে দিতেন তিনি।

অভিযোগকারী রূপপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম উজ্জ্বল, চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ‘মোতালেব সরকার বেড়া উপজেলা সমাজসেবা অফিসে প্রায় নয় বছর ধরে কর্মরত। তার নিজ উপজেলায় দীর্ঘদিন চাকরির সুবাদে প্রভাব খাটিয়ে নানা অনিয়ম দুর্নীতি করতেন। সবার সঙ্গে অশোভন আচরণও করতেন। তাই আমরা তার বদলি চেয়ে আবেদন করেছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বদলি করায় আমরা খুশি। আশা করছি আগামীতে বেড়া উপজেলায় জনসাধারণ সামাজিক নিরাপত্তা ভাতা সঠিকভাবে পাবেন।’

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের