ময়মনসিংহে গ্রেফতার ৪ জঙ্গি দুই দিনের রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪০

ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া জেএমবির চার সদস্যকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এ আদেশ দেন।

এর আগে র‌্যাব-১৪-এর সুবেদার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় লিখিত আবেদন করলে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা নথিভুক্ত করে। পরে ওই মামলায় পুলিশ রবিবার সন্ধ্যায় তাদের আদালতে সোপর্দ করে। 

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘মামলা শেষে চার জঙ্গিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।’

প্রসঙ্গত, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গোলাবারুদ, আটটি বোমা সদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং সরঞ্জামাদি, একটি মাটির চুলা এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে চার জনকে আটক করে র‍্যাব। তারা হলো– ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী, মো. আলাল ওরফে ইসহাক, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম ও রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ।

আরও খবর: ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ৪ জঙ্গি

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী