রোকেয়া বিশ্ববিদ্যালয়

শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৬

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনতাই করার ঘটনার প্রধান আসামি রিফাত হোসেন ওরফে আলিফকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি, দুটি মোবাইল ফোন এবং ছিনতাই করা টাকার ভাগ হিসেবে পাওয়া ৭শ’ টাকা।

শনিবার দুপুরে রংপুর নগরীর পায়রা চত্বরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপপুলিশ কমিশনার (অপরাধ) মারুফুল ইসলাম। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদের রুমে অতিথি আসে। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি প্রাইভেট মেসে অতিথিকে রাখতে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন পার্কের মোড় এলাকায় পৌঁছলে একদল সন্ত্রাসী পথ রোধ করে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন কেড়ে নেয়।

এদিকে, ওই রাতেই ভোরে ফজরের নামাজ পড়ে মর্নিংওয়াকে যাচ্ছিলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। সে সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালবাগ এলাকায় একদল সন্ত্রাসী তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত ওই দুই শিক্ষক-শিক্ষার্থীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার বিকালে শিক্ষার্থী পরাগ মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় তাজহাট থানায় দুটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে বিকালে ঘটনার প্রধান আসামি রিফাত হোসেন ওরফে আলিফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি ও নগদ ৭শ’ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ ঘটনায় নেতৃত্ব দেওয়ার কথা এবং সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায় ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উপপুলিশ কমিশনার মারুফুল ইসলাম জানান, ‘এ ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের জন্য সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী