দেড় বছর পর দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৪

দেড় বছর পর চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। তবে, সকালে কোনও যাত্রী দেশে আসেননি বলে জানিয়েছেন দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল আলিম।

আব্দুল আলিম জানান, এখন থেকে বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনও অনাপত্তিপত্র (এনওসি) লাগবে না। ভারতে যাওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর যে পত্র ছিল তাও আর থাকছে না। তবে এই চেকপোস্ট দিয়ে গমনের ক্ষেত্রে সব নাগরিককে যাত্রার আগে ৭২ ঘণ্টার মধ্যে করা আরটিপিসিআর টেস্ট সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে গত বছর ১৪ মার্চ দর্শনা চেকপোস্টের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের ১৭ মে ভারতে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সীমিত পরিসরে দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু করা হয়। এ সময় শুধু ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের অনাপত্তিপত্র নিয়ে এ চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী