সিলেটে এটিএম বুথের টাকা লুটের ঘটনায় ৪ জন রিমান্ডে

সিলেট প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭

সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে ব্যাংকের এটিএম বুথ লুটের ঘটনায় গ্রেফতার চার জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা রিমান্ডে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় থাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএমে হানা দেয় চার অস্ত্রধারী। তারা বুথের নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে বেঁধে ফেলেন। পরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে বুথে থাকা মেশিন ভেঙে ২৪ লাখ সাড়ে পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওসমানীনগর থানায় অজ্ঞাত চার জনকে আসামি করে মামলা করে।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান