র‌্যাবের হাতে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ১৮:১১আপডেট : ২৬ মে ২০২৪, ১৮:১১

রাজধানীর দক্ষিণখান থানার নন্দাপাড়া থেকে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)। শনিবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে মো. মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুর (৪৫) নামে ওই ভুয়া পুলিশকে গ্রেফতার করে র‌্যাব-১।

শনিবার বিকালে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানার নন্দাপাড়া দক্ষিণপাড়া থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুইটি পুলিশ স্টিক, ১৬টি মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, সে পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোশাক পরিধান করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। একই ধরণের অপরাধের কারণে তার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা রয়েছে। দক্ষিণখান থানায় আরও দুটি মামলা প্রক্রিয়াধীন।

/এবি/আরকে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি