যুবদলের পকেট কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৫

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের পকেট কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। রবিবার বেলা সোয়া ১১টার দিকে আখাউড়া পৌর এলাকার তারাগন এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় যুবদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব আব্দুর রহমান সানী এবং তার বড় ভাই ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির আহমেদ ভূঁইয়ার কুশপুত্তলিকা দাহ করেন।

জানা গেছে, পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে আখাউড়া যুবদলের নেতাকর্মীরা তারাগন মাঝার এলাকা থেকে ব্যানার ফেস্টুনসহ এই মিছিল বের করেন। পরে মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে আখাউড়া উপজেলা যুবদল নেতা মামুন আহমেদ, জাহাঙ্গীর আলম রানা, মোবাশ্বির আহসান, এফ এ ফোরকান জানান, গত ১২ জুন আখাউড়া উপজেলা যুবদলের পকেট কমিটি অনুমোদন করা হয়। এর তিন মাস পর ১২ সেপ্টেম্বর কমিটি ফেসবুকের মাধ্যমে যুবদলের নতুন কমিটি ঘোষণা করে। তারা এ ঘটনার জন্য আব্দুর রহমান সানী এবং তার বড় ভাই কবির আহমেদ ভূঁইয়াকে দায়ী করে বলেন, ‘মোটা অংকের অর্থ বাণিজ্যের মাধ্যমে সানীর মাধ্যমে তারেক রহমানের নাম ভাঙিয়ে কবির আহমেদ ভূঁইয়া আখাউড়া উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করেছেন। কমিটিতে যাদের নাম আছে আখাউড়া উপজেলায় তাদের কোনও অবস্থান নেই।’ তারা অবিলম্বে আগামী সাত দিনের মধ্যে এই পকেট কমিটি বাতিলের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় আব্দুর রহমান সানী এবং কবির আহমেদ ভূঁইয়াকে আখাউড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা যুবদলের নেতারা। পরে সাংবাদিক সম্মেলনে তারা বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন।

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের